Saturday, March 7, 2015

মোবাইল ফোন থেকে যেভাবে বেহাত হচ্ছে তথ্য

মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনগুলোতে নিরাপত্তা প্যাচ না থাকায় এমআইটিএম আক্রমণের শিকার হচ্ছে বলে ম্যাকাফির বিশেষজ্ঞরা দাবি করেছেনমোবাইল ফোনের অ্যাপ্লিকেশনগুলোতে নিরাপত্তা প্যাচ না থাকায় এমআইটিএম আক্রমণের শিকার হচ্ছে বলে ম্যাকাফির বিশেষজ্ঞরা দাবি করেছেনমোবাইল ফোনের ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে অন্যের হাতে। কীভাবে দূর থেকেই মোবাইল ফোনের তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব হচ্ছে? নিরাপত্তা সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান ম্যাকাফি গতকাল মঙ্গলবার জানিয়েছে, মোবাইল অ্যাপ ব্যবহারের সুবিধাযুক্ত স্মার্টফোন বিশ্বজুড়েই সাইবার হামলার লক্ষ্যে পরিণত হয়েছে এবং মোবাইল গ্রাহকের তথ্য বিশেষ করে স্মার্টফোনে ব্যবহৃত নাম-পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। 
সম্প্রতি ম্যাকাফি ল্যাব কর্তৃপক্ষ ‘ম্যাকাফি ল্যাবস থ্রেটস রিপোর্ট: ফেব্রুয়ারি ২০১৫’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 
প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতারা সিকিউর সকেটস লেয়ার (এসএসএল) দুর্বলতার জন্য প্যাচ দিতে ব্যর্থ হওয়ায় লাখ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী ঝুঁকির মধ্যে রয়েছেন। 
গত বছরের সেপ্টেম্বর মাসে কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম (সিইআরটি) ক্ষতিকর ও নিরাপত্তা দুর্বলতাযুক্ত মোবাইল অ্যাপ্লিকেশনের একটি তালিকা প্রকাশ করে। ওই তালিকায় থাকা জনপ্রিয় ২৫টি অ্যাপ্লিকেশন নিয়ে বিশেষ পরীক্ষা চালিয়েছে ম্যাকাফি ল্যাবস। এই পরীক্ষার সময় দেখা গেছে, এখন পর্যন্ত ১৮টি অ্যাপ্লিকেশনে কোনো প্যাচ যুক্ত করা হয়নি, যদিও এসব অ্যাপ্লিকেশন নিরাপদ বলে দাবি করা হয়। এই গ্রুপে যেসব অ্যাপ বেশি ডাউনলোড করা হয়, সেগুলোর মধ্যে মোবাইলে ছবি সম্পাদনার অ্যাপই বেশি। এই অ্যাপগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও ক্লাউডে ছবি শেয়ার করার সুবিধা দেওয়ার কথা বলে। 
ম্যাকাফির গবেষকেরা জানিয়েছেন, ম্যান-ইন-দ্য-মিডল (এমআইটিএম) আক্রমণ চালিয়ে তথাকথিত এসএসএল নিরাপত্তা সুবিধার এই অ্যাপগুলো কাজে লাগিয়ে মোবাইল ফোন থেকে তথ্য হাতিয়ে নেওয়া হয়। ক্রিপটোগ্রাফি বা কম্পিউটার নিরাপত্তার দিক থেকে ম্যান-ইন-দ্য-মিডল আক্রমণ চালাতে আক্রমণকারীকে মোবাইল ফোন ব্যবহারকারীর ওপর নজরদারি করা বা তার যোগাযোগের চ্যানেল পরিবর্তন করে দেওয়ার সক্ষমতা থাকতে হয়। ব্যবহারকারীর অজান্তেই এ ধরনের আক্রমণ করে তার ফোনে আলাদা সংযোগ করে দেওয়া হয় এবং কথোপকথনকারীর বার্তা পরস্পরকে সম্প্রচার করে শোনানো হয়। এসময় ব্যবহারকারীকে তাদের কথোপকথন ব্যক্তিগত চ্যানেলে হচ্ছে এটা বোঝানো হলেও এই কথোপকথন নিয়ন্ত্রণ করে আক্রমণকারী। যদিও এ ধরনের মোবাইল অ্যাপসের নিরাপত্তা ভেঙে ফেলার কোনো প্রমাণ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 
ম্যাকাফির গবেষকেরা জানিয়েছেন, অ্যাপ নির্মাতারা এসএসএল নিরাপত্তার কোনো প্যাচ না রাখায় লাখ লাখ ব্যবহারকারী এমআইটিএম আক্রমণের ঝুঁকির মধ্যে পড়ে গেছেন। 
ম্যাকাফির গবেষকেরা সতর্ক করে বলেছেন, শুধু এমআইটিএম আক্রমণ নয়, মোবাইল ফোনে পোটেনশিয়ালি আনওয়ান্টেড প্রোগ্রামস (পিইউপিএস) মারাত্মক ঝুঁকির কারণ হয়ে উঠছে। এই পিইউপিএস বা অনাকাঙ্ক্ষিত প্রোগ্রাম ব্যবহার করে ব্যবহারকারীর অজান্তেই মোবাইল ফোন থেকে সব তথ্য সংগ্রহ লুট করে নেওয়া সম্ভব। 
গত বছরের শেষ প্রান্তিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে মোবাইলে ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রামের সংখ্যা ১৪ শতাংশ বেড়েছে। এশিয়া আর আফ্রিকা অঞ্চলে এই ম্যালওয়্যার আক্রমণের হার সবচেয়ে বেশি।

কম্পিউটার বন্ধে দেরি হচ্ছে?



কাজ শেষে কম্পিউটার বন্ধ (শাট ডাউন) করছেন কিন্তু বন্ধ হতে বেশি সময় নিচ্ছে। সাধারণত কম্পিউটার দ্রুতই বন্ধ হয়ে থাকে। কখনো দেখা যায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে কম্পিউটার বন্ধ হতে। কম্পিউটারের র্যা মে ডেটা মাত্রাতিরিক্ত হয়ে (ওভারফ্লো) পেজ ফাইলে নতুন ডেটা তৈরি করে এবং সেটি হার্ডডিস্ক ড্রাইভে অবস্থান নেয়। ফলে শাট ডাউন হতে সময় বেশি নেয়। যদি এটা শাট ডাউন হওয়ার আগেই পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কম্পিউটার বন্ধ হবে স্বাভাবিক সময়ের মধ্যেই।
শাট ডাউনের গতি দ্রুত করতে স্টার্ট মেনু Run চালু করুন। এখানে regedit.exe লিখে এন্টার করুন। এবার HKEY_LOCAL_MACHINE থেকে SYSTEM-এ গিয়ে CurrentControlSet-এ যান। এখানে Control থেকে Session Manager-এ ক্লিক করে Memory Management খুলুন। ডান পাশের তালিকা থেকে ClearPageFileAtShutdown-এ দুই ক্লিক করে খুলুন। এখানে Value Data ঘরে যদি ১ থাকে তাহলে সেটিকে মুছে ০ (শূন্য) লিখে ওকে করুন। যদি ০ থাকে তাহলে শুধু ওকে করে বের হয়ে আসুন। জেনে রাখা ভালো, পেজ ফাইল কম্পিউটারের নিরাপত্তার ব্যাপারগুলো প্রদর্শন করে। তাই বুঝে-শুনে কাজ করতে হয়। এ ক্ষেত্রে অন্য কোনো কাজ না করে সি-ক্লিনার সফটওয়্যার দিয়ে রেজিস্ট্রি এডিটর ক্লিন করে নিলে ভালো ফল পাওয়া যায়।

ফাইল সেভ হবে একা একাই



অফিসের যাবতীয় কাজে মাইক্রোসফটের গুচ্ছ সফটওয়্যার অফিস বেশ জনপ্রিয়। ধরুন, কখনো কোনো কাজের মাঝখানে বিদ্যুৎবিভ্রাট বা অন্য কোনো কারণে কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে গেল। এমএস ওয়ার্ড ফাইলকে শেষবারের মতো সংরক্ষণ (সেভ) করতেও ভুলে গিয়েছিলেন। এমন হলে কাজে বেশ ঝামেলাই হওয়ার কথা।
চাইলে এমন ব্যবস্থা করতে পারেন, যাতে ফাইল একা একা সংরক্ষিত হবে। এমএস অফিস ২০০৭-এ বিশেষ এক অটোরিকভারি সুবিধা রাখা হয়েছে, যা ফাইলকে নির্ধারিত সময় পর পর স্বয়ংক্রিয়ভাবে সেভ করে রাখবে।
সাধারণত এমএস অফিস ২০০৭-এ স্বয়ংক্রিয়ভাবে ফাইল সংরক্ষণ করার জন্য ১০ মিনিট নির্ধারণ করা থাকে। চাইলে নিজের পছন্দমতো সময় দিয়ে সাজিয়ে নিতে পারেন। এ জন্য স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭ চালু করে নিন। ডানে ওপরের দিকে অফিস মনোগ্রামে (লোগো) ক্লিক করে আবার Word Options-এ ক্লিক করুন। ডান পাশের তালিকা থেকে Advanced-এ ক্লিক করুন।
একেবারে নিচে আসুন এবং File Locations-এ ক্লিক করুন। স্বয়ংক্রিয়ভাবে ফাইল কোথায় রাখবেন, সেটি এখানে নির্ধারণ করে দিতে হবে। Documents-এ নির্বাচন করা অবস্থায় Modify-এ ক্লিক করে ফাইল যেখানে রাখবেন, সেটি দেখিয়ে দিন। এবার ডান পাশের তালিকা থেকে Save-এ ক্লিক করুন। এখানে Save AutoRecover information every-এর ঘরে আপনার সুবিধামতো সময় নির্ধারণ করে দিন।
কোনো কারণে যদি কম্পিউটার বন্ধ হয়ে যায়, তাহলে পরবর্তী সময়ে যেকোনো সময়ে অফিস প্রোগ্রাম চালু করলেই অটোরিকভারি সুবিধা পাওয়া যাবে। এই নিয়মে এমএস অফিসে থাকা সব প্রোগ্রামে একই সুবিধা পাওয়া যাবে।

Wednesday, February 18, 2015

এক ক্লিকে ৪৫ টির বেশি সাইটে আপনার সাইটকে সাবমিট করান……………..

বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য দারুন একটি টিপস নিয়ে এলাম । আমাদের কম বেশি ফ্রী বা প্রেমিয়াম যাই হোক একটি ব্লগ বা ওয়েবসাইট আছে । আর তাই আজকে আমি আপনাদের দ্যাখাবো কিভাবে আপনার সেই ব্লগ বা ওয়েবসাইটকে এক ক্লিক এ ৪৫+ সার্চ ইঞ্জিনে  Submit করবেন । কাজ টি একদম সোজা এর জন্য যাযা করতে হবে ।
এখানে ক্লিক করলে একটি সাইট পাবেন সাইট এর নাম Rankontoponline সাইট এ প্রবেশ করলেই নীচের চিত্রের মতো একটি পেজ আসবে ।
submit your website-blogger-in-100-search-engine
১) এবার বাম পাশে URL এর জাইগাই আপনার ব্লগ বা ওয়েবসাইট এর URL  টি বসান ।
২) তারপর E-mail এর জাইগাই আপনার email টি বসান যে কোন ইমেইল দিলেই হবে ।
৩) এবার Submit এ ক্লিক করুন ।
* আর হ্যাঁ ডান পাশে দেখুন সব কটি সার্চ ইঞ্জিন এখান কার মধ্যে আপনি আপনার সাইট যেখানে Submit করতে চান না সেখান থেকে ঠিক তুলে দিন তারপর Submit এ ক্লিক করুন । 
* দেখালেন তো কত সহজে আপনার ওয়েবসাইট টিকে ৪৫+ সার্চ ইঞ্জিনে যুক্ত করে দিলেন । ভালো থাকবেন সবাই।

ব্লগারে ফেসবুক কমন্টে বক্স যুক্ত করুন। স্ক্রীনশট সহ

আজ লিখব ব্লগারে কিভাবে ফেসবুক কমন্টে বক্স যুক্ত করবেন। তার জন্য আপনাকে প্রথমে ফেসবুক কমেন্ট প্লাগিন কোড পেতে হবে। সেটি পেতে নিচের লিংক এ ক্লিক করুন

 ফেসবুক কমেন্ট প্লাগিন

যে বক্সটি আসবে সেখান থেকে Defult Url টি রিমুভ করে দিন। তারপর Gate Code এ ক্লিক করুন। চিত্র দেখুন।
Get Code এ ক্লিক করার পর যে বক্সটি আসবে সেখানে XFBML ট্যাব এ ক্লিক করুন। এবং সেখান থেকে জাভাস্ক্রীপট কোডটি কপি করে নোটপেডে পেস্ট করুন। চিত্র দেখুন।
এবার কোড এ & এর জায়গায় & লিখুন। চিত্রটি ভাল করে লক্ষ্য করুন।

এবার ব্লগারে লগিন করে আপনার ব্লগ এর টেমপ্লেট এ ক্লিক করুন।

Edit HTML এ গিয়ে <body লিখে Search করুন। তারপর চিত্র অনুযায়ী ধাপে ধাপে করুন।
নোটপেড থেকে কোডটি কপি করুন।

এবার ব্লগ এবার <body ট্যাগ এর ঠিক পরের লাইনে কোডটি পেস্ট করুন। চিত্র দেখুন।

এর ফেসবুক থেকে কমেন্ট প্লাগিন কোড এর দ্বিতীয় কোডটি কপি করুন। এবং নোটপেডে সেভ করুন। চিত্র দেখুন।
<html এবং > এই দুটি ট্যাগ কোড থেকে মুছে ফেলুন। তারপর নতুন কোডটি কপি করুন। এবং আবার ব্লগারে যান।
<html লিখে Search করুন। এই ট্যাগ এর সবার শেষে ১টি স্পেস দিয়ে কোডটি পেস্ট করুন। ভাল করে নিচের চিত্রটি দেখুন।

এবার আমার নিচে দেয়া কোডটি কপি করুন:

<b:if cond='data:blog.pageType == "item"'>
<div style='padding:20px 0px 5px 0px; margin:0px 0px 0px 0px;'>
<script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1' />
<div>
<fb:comments
colorscheme='light'
expr:href='data:post.url'
expr:title='data:post.title'
expr:xid='data:post.id'
width='515'
/>
</div>
</div>
</b:if>

এবার comment-form লিখে Search করুন। প্রথম যে Comment-form কোডটি আসবে তার ঠিক পরের লাইনে আমার দেয়া কোডটি কপি করে পেস্ট করুন। ভাল করে চিত্রটি দেখুন।

কাজ শেষ। এবার Save Template এ ক্লিক করুন।

Tuesday, February 17, 2015

২০১৫ সালের জনপ্রিয় ৫টি রেসিং এন্ড্রয়েড গেম

হ্যালো গেম প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই? আজ আমি তোমাদের কাছে মজার কিছু ২০১৫ সালের এন্ড্রয়েড গেম হাজির হয়েছি যা তোমারা দেখে আনন্দ পাবে আশা করি!
১। ফাস্ট বাইক রেসঃ
ফাস্ট বাইক রেস একটি জনপ্রিয় ২০১৫ সালের এন্ড্রয়েড গেম। যারা রেসিং নিয়ে মাতামাতি করে তাদের জন্য এই গেমটি খুব উপযোগী। ফাস্ট বাইক রেস গেমটির ভিতরে  রয়েছে চমৎকার সব ফিচার যা আপনাকে এনে দেবে অরজিনাল রেসিং এর স্বাদ। এটা  যখন আপনি খেলবেন তখন আপনার মনে হবে বাস্তব ভাবে আপনি হাইওয়েতে রেসিং করছেন। এছাড়া গেমটিতে যে সকল ফিচার রয়েছে সেগুলো নিচে তুলে ধরা হল
  • ইয়ামাহা কিংবা দুকাতির মত সব হাইস্পিড বাইক পছন্দ করে নেবার মত সুযোগ
  • আপনি যখন খেলবেন তখন অরজিনাল খেলার আনন্দ পাবেন
  •  সবার থেকে আপনি উচ্চগতিতে খেলতে পারবেন
  • ৩ডি কাল্পনিক ধারালো স্পন্দনশীল এইচডি গ্রাফিক্স
  •  অ্যাকসিলরোমিটারটির খুবই প্রতিক্রিয়াশীল
  • নিয়ন্ত্রণ অতি মসৃণ
এছাড়া আরো অনেক ফিচার রয়েছে গেমটিতে আশা করি গেমটি খেলে আপনার খুব আনন্দ পাবেন এবং এখান থেকে গেমটি ডাউনলোড করতে পারবেন
২। ড্রিফট রেসিং
ড্রিফট রেসিং ২০১৫ সালের একটি মজাদার গেম। এই গেমটি আপনি যখন খেলবেন তখন মনে হবে আপনি একজন শক্তিশালী রেসিং মাস্টার। ড্রিফট রেসিং ২০১৫ এই গেমটিতে খুব ভাল কিছু ফিচার রয়েছে
  • আউটডোর 3D গ্রাফিক্স
  • উচ্চমানের গাড়ী মেকানিক
  • রেস এর শব্দ একদম বাস্তব মনে হয়
  • বিভিন্ন রুট ধরে খেলা যায়
  • কোন বিজ্ঞাপন নেই
গেমটি খেলে আশা করি সবাই অনেক মজা পাবেন এবং এখান থেকে গেমটি ডাউনলোড করতে পারবেন
৩। মডার্ন হাইওয়ে রেসিং
আধুনিক হাইওয়ে রেসিং একটি জনপ্রিয় গেম, ২০১৫ সালের মধ্যে যে সকল এন্ড্রয়েড গেম এসেছে বাজারে এর ভিতর এটি একটি। এই গেমটি খুব মজাদার যারা গেম পিপাসু আশা করছি তাদের কাছে খুব ভাল লাগবে। এটা খেলার সময় আপনি আপনার পছন্দ মত বাইক যেটা খুব ভাল সেটা বেছে নিতে পারবেন। যেমন ডেভিডসন, সুজুকি, কাওয়াসাকি এবং আরো অনেক বিশ্ব সেরা সব বাইক। চমৎকার সব ফিচার গেমটিতে আছে যেমন,
  • মরুভূমি, মহাসাগর এবং শহর যেকোন জায়গায় এটা ড্রাইভিং করা যায়
  • বাতাস, বৃষ্টি, রাত সব সময়ে এটা খেলা যায়
  • ১২টি উত্তেজনাপূর্ণ সফলতা
  • এইচডি গ্রাফিক্স কোয়ালিটি
মডার্ন হাইওয়ে রেসিং গেমটি উপরের ফিচার গুলো ছাড়াও আরো অনেক ফিচার আছে যা আপনাকে গেমটি খেলতে খুব উৎসাহ যোগাবে এবং এখান থেকে গেমটি ডাউনলোড করতে পারবেন
৪। এক্সট্রিম কার ড্রাইভিং প্রোঃ  
বন্ধুরা এখন যে গেমটির সাথে আমরা পরিচিত হব সেটা হল এক্সট্রিম কার ড্রাইভিং গেম প্রো ২০১৫। এই গেমটি হল হল একটি ইঞ্জিন ড্রিফট স্বয়ংক্রিয় খেলা যদি তোমরা এই গেমটি পছন্দ কর তাহলে এখনি খেলা শুরু করে দাও তাছাড়া এর রয়েছে নিজস্ব কিছু ফিচার।
 
  • এটা খুব সহজেই নিয়ন্ত্রন করা যায়
  • ৩টি বিভিন্ন ম্যাপ
  • ভিন্ন রঙের ৩টি কার
  • ডার্বি মোড
  • সুন্দর গ্রাফিক্স
  • ফুলএইচডি
  • ফুল এইচডি গ্রাফিক্স সাথে হাই কোয়ালিটি
গেমটির সাথে পরিচিতি হয়ে আশা করি সবার খুব উৎসাহ যোগাবে গেমটি খেলতে এবং এখান থেকে গেমটি ডাউনলোড করতে পারেন
৫। রেসিং মোটোঃ  
রেসিং মোটো ২০১৫ গেমটি একটি চমৎকার ২০১৫ সালের এন্ড্রয়েড গেম। এই গেমটি খেলে অনেক মজা পাবে সবাই আশা করি। রেসিং মোটো একটি দ্রুত বিন্যস্ত গেম যা দ্বারা সবাই খুব সহজেই এই গেমটি খেলতে পারে। যে কখনোও বাস্তব জীবনে দ্রত মোটর সাইকেল চালাইনি সেও এই গেমটি খেললে খুব বেশি দ্রত মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা অর্জন করবে।
অনেক ফিচার আছে এই গেমটির ভীতর যেমন
  • কাত ফোন দিয়ে এটা নিয়ন্ত্রণ করা যায় খেলার সময়
  • এর স্ক্রিন খুব দ্রত গতির
এবং এখান থেকে গেমটি ডাউনলোড করতে পারবেন
বন্ধুরা আজ আর নয় আশা করি যে ৫টি ২০১৫ সালের এন্ড্রয়েড গেম নিয়ে আলোচনা করলাম তা সকলের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভাল থাকবেন

!!GP FREE TV !!


এখন খেলা দেখুন অাপনার Android Phone
একদম ফ্রি।
Mx player> Network Stream...Copy this link>>
লিংকে কোন স্পেস দিবেন না rtsp://
10.165.58.53:1935/live/
gt4?TOKEN=GP1412959588304
নোটঃ প্রথমে অব্যশই আপনাকে একটা 3G
প্যাকেজ নিতে হবে।

অ্যান্ডয়েড পেইড অ্যাপ ডাউনলোড করবেন এবং ব্যাবহার করবেন ফ্রীতে ।

আসসালামুয়ালিকুম,
কেমন আছেন সবাই?? আমি মোটামুটি আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সবচেয়ে সহজে অ্যান্ডয়েড পেইড অ্যাপ ডাউনলোড করবেন এবং ব্যাবহার করবেন ফ্রীতে । অনেকেই এই পদ্ধতিটা জানেন। যারা জানেন না তাদের জন্য এই পোষ্ট।
অ্যান্ডয়েড পেইড অ্যাপ গুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করতে গেলে টাকা চাইবে ।গুগল মামা তে সার্চ দিলেও পাওয়া যায় কিন্তু সবচেয়ে সহজ হল এমন একটি অ্যাপ ব্যাবহার করা যাতে সব ফ্রি।অর্থাৎ এখানে পেইড অ্যাপ গুলো ও ফ্রীতে পাওয়া যায়। এমনই একটি অ্যাপ BlackMart ।
Blackmart ব্যাবহার করে  বিনামূল্যে জন্য প্রিমিয়াম অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যেতে পারে, যা ট্যাবলেট সহ অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি কার্যকারী অ্যাপ্লিকআন। খরচ ছাড়া আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যে কোন অ্যাপ্লিকেশন  ডাউনলোড করতে পারেন ।
ডাউনলোড লিঙ্ক – এখানে ক্লিক করুন  ।।
» File size: 3.20 MB
ডাউনলোড করার নিয়ম –
কেমন লাগল? ভাল না খারাপ? নাকি কোন সমস্যা হল? কমেন্ট করে জানাবেন।

ডাওনলোড করে নিন AAA Logo Maker v4(2014){ Pre Activated}

ডাওনলোড করে নিন AAA Logo Maker v4(2014){ Pre Activated}


সবাইকে আমার শুভেচ্ছা।আশা করি সবাই ভালো আছেন।আজকে আমি এমন একটা সফটওয়্যার নিয়ে এসেছি যা ফটোসপের চেয়ে ভালো লোগো ডিজাইন করা যায়।আর এটার জন্য প্রফেশনাল হওয়ার প্রয়োজন নেই। সফটওয়্যার টির নাম AAA Logo Maker v4 এর সুবিধা গুলো হলঃ
  • Image GroupsAvailable via the Edit, Compose menu, this feature allows to group several shapes into group of shapes and text to ease its positioning, scaling and applying image effects to a group of shapes
  • Canvas ScalingIt is possible to create image canvas with absolutely any size, from extra small to huge. Create images from small icons for web to large posters for printing
  • Multiple SelectionBy holding the CTRL key you can select several items at ones, move it, apply effects, etc. You can also click somewhere on the canvas and drag to select objects located in a rectangular area
  • Improved Gradients
    AAA Logo now supports linear and radial gradients with any number of intermediate colors and transparency levels with support for presets
  • Support for MasksAvailable via Styles, General menu, it is possible to set overlapping image composition to Knockout and Clippingmasks, or Intersection and Additionimage composition. Please visit AAA Logo 2014 help via the Help menu, Shapes and Text Styles to get detailed overview of these new features
  • Much Improved Shadow and Glow EffectsAAA Logo 2014 supports inner and outer shadows and glow effects with control of blur spread and size
  • New Gloss and Emboss Effects addedPlease visit AAA Logo help via the Help menu, Shapes and Text Styles to overview these new to AAA Logo 2014 effects
  • Improved Strokes and ReflectionsYou can apply Reflections to individual shapes, text objects and groups. Shape strokes are vector based in AAA Logo 4.0 and supports gradient fills
  • New Text Warp stylesText can be warped in Circle (inside and outside), Acr (lower and upper styles), Arch and Bulge
  • Improved Text Rendering QualityText is rendered more precisely and sharper. This is particularly notable at small text sizes and when warp effects are applied. Boldand Italic effects can be applied to any font
  • Much Improved Interface
    Template library
     has many new template categories and new templates with easy way to it
    Styles library has a new look and many colorful presets with support for new effects added to AAA Logo 4.0
    New Edit Selected Objects pane appears when one or several objects are selected, and allows you to scale, rotate, change colors, and effects in a simple way
ডাওনলোড লিংকঃ AAA Logo maker v4 by Hemonta.rar
Password: http://mobilecomputerbd.blogspot.com/
সবাইকে ধন্যবাদ।

১ নম্বর ডিভিডি বার্নিং সফটওয়্যার

আশা করি সবাই ভাল আসেন। আজ আমি আপনাদের মাঝে একটি সফটওয়্যার শেয়ার করব। সফটওয়্যারটির নাম হল DVD-Cloner। এটি আসলেই অনেক কাজের সফটওয়্যার। আপনারা অনেকই এই সফটওয়্যারটি ব্যাবহার করেছেন। যারা ব্যাবহার করেছেন তারা এখনি ২০১৫ এর আপডেট ভার্সনটি ডাউনলোড করে নিন। এর যারা আগে ব্যাবহার করেন নি, তারা এই সফটওয়্যার ব্যাবহার করতে পারেন। নিচে চলুন দেখে নিন সফটওয়্যারটির সম্পর্কেঃ
DVD-Cloner 2015 হল ১ নম্বর ডিভিডি বার্নিং সফটওয়্যার। এই সফটওয়্যারটির মাধ্যমে বিভিন্ন গতির স্পিডে তুলনামূলক কম সময়ে ডিস্ক রাইট করা যাবে। দাঁগ পড়েছে, এমন ডিস্কও হুবুহু কপি করা যাবে নতুন/ব্ল্যাংক ডিস্কে। মুভিপ্রেমীরা একাধিক মুভির ফাইল ডিস্কে কপি করে সংরক্ষণ করতে চাইলে পছন্দমতো মেনু যুক্ত করতে পারবেন। ফলে কোন ফাইলটি কোন মুভির, তা জানতে প্লে করে দেখতে হবে না। আর এ সফটওয়্যার ব্যবহারের জন্য সাধারণ মানের কম্পিউটার হলেই চলবে।
ডিভিডি ক্লোনারের কিছু বৈশিষ্ট্য:
ডিভিডি ক্লোনার ২০১৫ সফটওয়্যারটির মাধ্যমে বিভিন্ন গতির স্পিডে তুলনামূলক কম সময়ে ডিস্ক রাইট করা যাবে।
নষ্ট ডিস্ক হুবুহু কপি করা যাবে নতুন/ব্ল্যাংক ডিস্কে।
একাধিক মুভির ফাইল ডিস্কে কপি করে সংরক্ষণ করতে চাইলে পছন্দমতো মেনু যুক্ত করতে পারবেন।
এই সফটওয়্যারটি সাপোর্ট করবেঃ
Windows XP.
Windows 7 (32 Bit & 64 Bit)
Windows 8 (32 Bit & 64 Bit)
ব্যবহার করার নিয়ম ; ডাউনলোড ফাইলে install করার নিয়ম দেয়া আছে । ইনস্টল করার পর ওপেন করুন আর কপি করুন। screenshoot এর দরকার হবে না।
ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে DVD-Cloner 2015 ফুল ভার্সন।
cloning
ডাউনলোড করার নিয়ম
Capture

আপনার এন্ড্রোয়েড দিয়ে অন্য মোবাইল এর কথা শুনার উপায় (with details)

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।
চেষ্টা করছি নিয়মিত আপনাদেরকে এন্ড্রোয়েড বিষয়ক টিউন উপহার দিতে, আর সেই ধারাবাহিকতায় এই টিউন।
আপনারা সবাই হয়তোবা ভালো করে  যানেন যে এন্ড্রোয়েড এর জন্য নিয়মিত দারুন দারুন অ্যাপ তৈরি করা হয়। কিন্তু তার বেশির ভাগগুলাই সবার অজানা থাকে । এন্ড্রোয়েড সেটে এমন কিছু নাই যা করা যায় না। তাই আপনাদের কে আজ কে শেখাব কিভাবে অন্যের মোবাইল এর কথা শুনবেন। আগেই বলে রাখি সেটা এন্ড্রোয়েড ফোন হতে হবে।
কথা না বাড়িয়ে শুরু করছি । প্রথমে আপনাদের কে যে মোবাইল এর কথা শুনতে চান সেই মোবাইলে এই অ্যাপ টি ইন্সটল করতে হবে
download
এখন আপনাদের ধাপ গুলা আমি দেখাবো কিভাবে কি করতে হবে ।
প্রথমে ওপেন করলে এইরকম আসবে
Screenshot_2015-02-16-21-18-05
Screenshot_2015-02-16-21-18-18
তারপর ইমেইল দেবেন যেখানে রেকর্ড চলে যাবে । তারপর পিন দুইবার দেবেন । তারপর registration চাপুন। কাজ শেষ ।
Screenshot_2015-02-16-20-24-32
আপনি যে অ্যাপ টি ইন্সটল করবেন তা background এ কল রেকরড করবে কিন্তু সেটা বোঝা যাবে না এবং সব কল ই আপনার এ মেইল এ যাবে না । আপনার ইমেইল এবং পিন দিয়ে রেকরড এর রেকুয়েস্ট করলেই আপনি আপনার মেইল এ রেকরড চলে যাবে। কোন ওয়েবসাইট এ গিয়ে আপনাদের রেকর্ড রেকুয়েস্ট করতে হবে তা download file এর ভিতর টেক্স ফাইল এ আছে ।
ডাউনলোড করার নিয়ম
download লিংক এ প্রবেশ করার পর get ling এ প্রবেশ করতে হবে। তারপর একটা capcha আসবে ।ফাকা ঘর capcha লেখা দিয়ে পুরোন করলে download link পাবেন ।সেখানেই click করলে ডাউনলোড হবে।
Capture
আশা করি উপক্রিত হবেন । কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ।

মাত্র ৪ক্লিকেই Windows Bootable USB তৈরি করুন।।

আজ আমি আপনাদের দেখাবো, কিভাবে খুব সহজেই Windows Bootable USB তৈরি করা যায়।
আমাদের অনেকেই আছেন যারা USB দিয়ে Windows Setup করি। এছাড়া অনেকের পিসির বা ল্যাপ্টপের DVD Rom নষ্ট হয়ে যায়, যার কারনে বাধ্য হয়ে USB-এর মাধ্যমে Windows দিতে হয়।
এখানে আবার এই USB-কে প্রথমে Bootable করতে হয়। আর তাই আমাদের অনেক সমস্যার মুখে পড়তে হ্য,আবার যারা নতুন পিসি User তাদের তো পড়তে হ্যমহা বিপদে।
তাহলে দেখে নিন, কিভাবে মাত্র ৪ক্লিকেই Windows Bootable USB তৈরি করা যায়ঃ 
এর জন্য আপনাকে Windows Usb Tool টি ডাউন লোড করে নিতে হবে।
ডাউনলোড লিঙ্ক – এখানে ক্লিক করুন  ।।
» File size: ২.৫০ MB
ডাউনলোড করার নিয়ম :-
Tool-টি ডাউনলোড করে ইন্সটল করে নিন,
 এরপর Tool-টি Open করুন।
এবার Browse-এ ক্লিক করে আপনার Windows ISO ফাইলটি দেখিয়ে দিন।
এরপর ISO ফাইল টিতে ক্লিক করে Open-এ ক্লিক করুন।
এইবার USB Device-এ ক্লিক করে আপনার Device টি দেখিয়ে দিন।
শেষবারের মত Begin Copying বাটন-এ ক্লিক করুন।
আপনার কাজ শেষ। এইবার Bootable USB তৈরি হইয়া পযন্ত অপেক্ষা করুন। Bootable USB তৈরি হয়ে গেলে Success লেখা দেখাবে।
কি? খুব সহজ তাই না। পেয়ে গেলেন তো Windows Bootable USB
বিঃদ্র্যঃ এক্ষেত্রে আপনার ISO ফাইলটি অবশ্যই Bootable ISO হতে হবে। আর এই নিয়মে আপনি Windows XP/7/8/8.1 এর Bootable USB এবং DVD ও তৈরি করতে পারবেন।
কোন সমস্যা হলে কমেন্ট করে জানান। 

Root User দের জন্যে চরম একটা সমস্যার সমাধান

মেগা পোস্ট

আজকে Root User দের জন্যে চরম একটা সমস্যার সমাধান
দিতে যাচ্ছি।আমরা আমাদের Android ফোনটির নিরাপত্তার
জন্যে অনেক ধরনের Password Lock ব্যবহার করে থাকি।
এতে করে কেউ আমাদের ফোনে থাকা তথ্য দেখতে পারে না।কিন্তু
কথা হলো যে বার বার Password ভুল করার কারণে হয়ে যায়
যা হওয়ার কথা
কিন্তু আজকের পর থেকে আর হবে নারে ভাই।১০০০ বারও Password
ভুল করলে সমস্যা নাই।তবে একটু কষ্ট করতে হবে।
চলুন এবার কাজের কথায় আসি।
যা যা লাগবেঃ
★Android Rooted Device
★Xposed Installer
★LockScreen Twekbox
এবার চলুন কাজের ধাপগুলো দেখে নিইঃ
▶ Xposed Installer টি Download করে Install
করুন। Install করার পর Open করে Framework এ
Click করুন। কিছু Option আসবে। এবার Install/
Update এ Click করুন। Root Permission
চাইলে Grant করুন। একটি Pop-Up Window
আসবে। Ok চাপুন। আপনার মোবাইল Reboot
হবে।
(যদি আগে থেকে করা না থাকে)
▶ LockScreen Tweakbox টি Download
করে Install করুন।
শুধু Install করুন। Open করার প্রয়োজন নেই।
▶ Xposed Installer টি Open করে Modules এ
Click করুন। সেখানে LockScreen Tweakbox
টি Show করবে। এখন এর
পাশে থাকা ফাকা ঘরটিতে (✔) চিহ্ন
দিয়ে মোবাইল Reboot করুন।
▶ Again Xposed Installer টি Open
করে Modules এ Click করুন। এখন সেখান
থেকে LockScreen Tweakbox এ Click করুন।
▶ LockScreen Tweakbox টি Open হলে কিছু
Option আসবে। এখন Unlimited Attempts এ Click
করুন। এবার মোবাইল Reboot করুন।
▶ Reboot হয়ে গেলে কাজ শেষ।হাজার বার ভুল করলেও আর
সমস্যা নাই।
Download Link:-
★Xposed Installer: Xposed Installar[Android Army BD].zip
★LockScreen Twekbox: Lockscreen Tweakbox[Android Army BD].zip
★★যারা Zip ফাইল ব্যবহার জানেন
না তারা নিচের এপ্সটি নামান।তারপর
জিপ ফাইলে ক্লিক করে এর
মাধ্যে Extract
করবেন।
Zip extract link: 7Zippar[Android Army BD].apk

WhatsAPP File Sender Pro v1.5.2 l হোয়াটস অ্যাপ ফাইল সেন্ডার প্রো ১.৫.২ ডাওলনোড

আপনার মনে প্রশ্ন জাগতেই পারে WhatsApp File Sender Pro কী আর এটি আপনার কি কাজে লাগবে?
আপনি হয়তো জানেন, বর্তমানে বেশ কিছু ক্যারিয়ার (সিম কোম্পানি) তাদের প্রোমোশনাল হিসেবে WhatsApp সার্ভিস ফ্রী করে দিয়েছে।
যার ফলে ইমেজ, সং এবং ভিডিও ফ্রী সেন্ডিং সুবিধা রয়েছে এ অপারেটির গুলোতে।কিন্তু এগুলো ছিল WhatsApp এর মুল এপ টি ফীচার এবার আসি WhatsApp File Sender Pro’র ফীচার নিয়ে।
এটি কিভাবে কাজ করেঃ
যেহেতু আমরা জানি WhatsApp এ MP3 সেন্ডিং সুবিধা আগে থেকেই আছে তাই এ এপ টি আপনার ফাইল গুলো এর Encode অপশন টির মাধ্যমে একটি এডিও (Audio) ফাইলে রুপান্তর করে।
যার দরুন আপনি কোন ডাটা লস ছাড়াই সহজ কথায় টাকা খরচ ছাড়াই যেকোন ধরনের ফাইল পাঠাতে পারছেন সম্পূর্ণ ফ্রীতে!
এবং রিসিভার কে এই কনভার্টেড এডিও ফাইল টি আসল ফাইলে রুপান্তর করার জন্য শুধুমাত্র Decode অপশনটিতে ক্লিক করতে হবে।
আরও কিছু ফীচারসঃ
■ ম্যাক্সিমাম ১৬০মেগাবাইট পর্যন্ত আনলিমিটেড ফাইল শেয়ার করতে পারবেন WhatsApp এর মাধ্যমে!
■ যেকোন এক্সটেনশন (যেমনঃ .txt, .ext, .apk) এর ফাইল এপটির মাধ্যমে সেন্ড করা যাবে।
■ প্রেরণকৃত ইমেজ কোন কোয়ালিটি লস হবেনা।
■ WhatsApp এ যেকোন Encoded অথবা এপ টির মাধ্যমে কনভার্ট যোগ্য ফাইল অটোমেটিক্যালি নোটিফিকেশন বারে নোটিফাইড করবে।
■ একই সময়ে একের অধিক ফাইল সেন্ড করতে পারবেন।
■ স্মার্টফোন এর ব্যাটারি সেভিং এর যেকোন সময় নোটিফিকেশন অপশন টি অফ করে রাখতে পারবেন।অর্থাৎ এপ টির ব্যাকগ্রাউন্ড সার্ভিসেস বন্ধ করে রাখতে পারবেন।
■ আপনার মেমোরি সেভিং এর জন্য স্মার্টফোন এর আনইউজড বা অব্যবহৃত ফাইল গুলো টেম্পোরাললি ফাইল ট্রেস না করেই ডিলিট করার সুবিধা রয়েছে এপটিতে।
■ ফাইল গুলো Encode এর পর এপটির অথবা External যেকোন এপ এর মাধ্যমে সেন্ডিং এর সুবিধা।
■ বেশ কিছু কাস্টমাইজিং ফীচার।
■ External সোর্স এও ইন্সটল করার সুবিধা রয়েছে।
■ কোন এড নেই।
এপটি ডাওনলোড, ফাইল প্রেরন (Encode) এবং এক্সট্রাক্ট (Decode) প্রনালীঃ
■ প্রথমে “WhatsApp File Sender Pro ” ডাওনলোড করুন এবং ইন্সটল করে Run করুন।
Download Instructions:
http://www74.zippyshare.com/v/17561432/file.html
কিভাবে একটি ফাইল সেন্ড করবেন -

√ প্রথমে ফাইলটি সেলেক্ট করুন যেটি পাঠাতে চাচ্ছেন।শেয়ার বাটন থেকে ” WhatApp File Sender Pro ” সেলেক্ট করুন।
√ এবার ফাইলটি Encode হবে তারপর Share On ” WhatsApp ” এ ক্লিক করুন।
√ ব্যাস আর কী! অপেক্ষা করুন আপনার ফাইল Send হচ্ছে। (So Why Dropbox Man!)
এবার কিভাবে Decode করবেন -
√ ফাইলটি WhatsApp থেকে ডাওনলোড করুন।ডাওনলোড কমপ্লিট হলে আপনার নোটিফিকেশন বার এ WhatsApp File Sender এমন একটি একটি ছবি দেখাবেঃ

√ তারপর Decode বাটন এ ক্লিক করুন।ব্যাস Decode শেষ হলে Enjoy করুন।

আপনার কোন উপকার এ আসলে কমেন্ট করুন।এবং গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আপনার বন্ধুকে শেয়ার করুন।

এন্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য জরুরী ৫টি এপ্লিকেশন



এন্ড্রয়েড ফোন এর জনপ্রিয়তার কথা নতুন করে বলার কিছু নেই। বাজারে আসার পর থেকে আর এন্ড্রয়েডকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে এন্ড্রয়েড মার্কেটে ১০ লাখের বেশি এপ্লিকেশন রয়েছে। এর মধ্যে ২২ ভাগই নিম্নমানের আর তাই এপ্লিকেশন ইন্সটল করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। সাধারনত নতুন এন্ড্রয়েড ব্যবহারকারীরা ফোন কেনার পর কোন কোন এপ্লিকেশন ইন্সটল করবেন এ ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভোগেন। তার তাই খুবই গুরুত্বপূর্ন ৫টি এন্ড্রয়েড এপ নিয়েই থাকছে এই পোস্ট।

১- avast! Mobile Security & Antivirus

পিসির জন্য সবচেয়ে জনপ্রিয় নিরাপত্তার সফটওয়্যার হচ্ছে avast. এন্টিভাইরাস ছাড়া কম্পিউটার চালানো এবং ইন্টারনেট ব্যবহার করা যেমন বিপজ্জনক, তেমনি স্মার্টফোনের নিরাপত্তার জন্যও এন্টিভাইরাস প্রয়োজন। আর এই কাজটি যথাযথভাবে করবে এভাস্ট মোবাইল সিকিউরিটি এন্ড এন্টিভাইরাস।

২- File Manager

এডভান্সড ব্যবহারকারীদের অনেক সময় ফাইল ম্যানেজার প্রয়োজন হয়। অসংখ্য ফাইল ম্যানেজার এপ্লিকেশনের ভিড়ে এই এপ্লিকেশনটি সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি সুবিধা প্রদান করে।

৩- Viber

ফ্রী ভিওআইপি এবং ম্যাসেজিং এর সুবিধা প্রদান করে ভাইবার। মাল্টিপ্ল্যাটফর্ম সাপোর্টেড এই এপ্লিকেশনটি বাংলাদেশে যথেস্ট জনপ্রিয় এবং নিশ্চিতভাবেই আপনার অনেক বন্ধুবান্ধব এটি ইতোমধ্যেই ব্যবহার করছেন।

৪- Smart Lockscreen Protector 

আর দশটি সাধারন লকস্ক্রীন এপস এর চাইতে বেশ কিছু বেশি সুবিধা প্রদান করে এই এপ্লিকেশনটি। যেমন, ফোন চুরি হয়ে গেলে চোর সাধারনত সাথে সাথেই ফোনটি বন্ধ করে ফেলে। তবে এই এপ্লিকেশনটি ইন্সটল করা থাকলে আপনার ফোন চুরি হয়ে গেলেও চোর চাইলেও সাথে সাথে ফোনটি বন্ধ করতে পারবে না। ফলে চোর কাছাকাছি থাকলে ফোনে কল দিয়ে তাকে ধরার একটি সুযোগ থাকে।

৫-  Trigger

ট্রিগার একটি টাস্ক অটোমেটর। একটি কাজ করার সময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অপ্রয়োজনীয় আরেকটি কাজ বন্ধ করে দিতে সাহায্য করে এটি। যেমন ওয়াইফাই চালানোর সময় মোবাইল ইন্টারনেট বন্ধ করা।
এগুলো ছাড়াও আরও বেশকিছু প্রয়োজনীয় এন্ড্রয়েড এপ্লিকেশন রয়েছে যেগুলো নিয়ে পরবর্তীতে কোন এক সময় লেখার ইচ্ছা রয়েছে। আপনার জানামতে কোন প্রয়োজনীয় এপ্লিকেশন যেটি এখানে স্থান পায়নি তা মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন।